এসআইবিএলের রেমিট্যান্স গ্রাহকদের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) তাদের রেমিট্যান্স গ্রাহকদের জন্য এ বছর রমজানে একটি প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করে। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে এই ব্যাংকের যেকোনো শাখা থেকে মানিগ্রামের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারীদের লটারির মাধ্যমে নির্বাচিত করে সম্প্রতি পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং মানিগ্রামের পক্ষে ছিলেন রিজিওনাল ম্যানেজার ভিশান কৃষ্ণান ও অপারেশন ম্যানেজার গৌতম নিথানি। আরও ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজীজ, এ এ এম ফরহাদ ও মো. ইউনুস আলীসহ এসআইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।