এসআইবিএলের ৯৫তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৯৫তম শাখা নরসিংদীর পাঁচদোনায় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এসআইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক এবং ব্যাংকের পরিচালক মো. আনিসুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।