এসআইয়ের বিরুদ্ধে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মহেশখালীর পরিবহন শ্রমিক-মালিক সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই স্মারকলিপি দেন। তবে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই শাহ নেওয়াজ বলেন, ‘সড়কে বিভিন্ন চোরাই গাড়ির কাগজপত্র দেখতে চাইলে পুলিশের ওপর কতিপয় নামধারী শ্রমিকনেতা ক্ষিপ্ত হন। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ওই শ্রমিক সমিতির নামধারী নেতারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নানা ষড়যন্ত্র করছেন।’