এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার একজন উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার মধ্যরাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহম্মেদ কনস্টেবল চান মিয়া, মাসুদুর রহমান ও হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে ঘাট এলাকায় টহল দেন। রাত একটার দিকে রাজবাড়ীর এসপি জিহাদুল কবির ঘাট পরিদর্শনে গিয়ে কনস্টেবলদের অস্ত্র ছাড়া দায়িত্ব পালন করতে দেখেন। এ বিষয়ে কেউ সদুত্তর দিতে পারেননি। গতকাল সকালে চারজনকেই প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসপি জিহাদুল কবির বলেন, কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্যের অস্ত্র ছাড়া থাকার সুযোগ নেই। কিন্তু এসআই ফিরোজ আহম্মেদ টহল পুলিশ দলের নেতৃত্বে ছিলেন। তাঁর সঙ্গে থাকা কনস্টেবলদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাই তাঁদের প্রত্যাহার করা হয়েছে।