এসআইসহ ৪ পুলিশ সদস্য থানা থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জামিল উদ্দিন (৩০) ও তিন কনস্টেবলকে গতকাল সোমবার প্রত্যাহার করা হয়েছে। ওই চারজনকে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
অন্য তিন কনস্টেবল হলেন জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮) ও মো. মনির হোসেন (৩৫)।
থানা-পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই তিন কনস্টেবলকে নিয়ে এসআই জামিল উদ্দিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিষ্টানপল্লিতে সাদাপোশাকে অভিযান চালান। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে ছয় পুলিশ সদস্য ও গ্রামবাসীর নয়জন আহত হন। এ ঘটনার দুই দিন পর গতকাল দুপুরে চারজনকে প্রত্যাহার করা হয়।