এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলামের বিরুদ্ধে হাত-পা বেঁধে এক কিশোরের ওপর কয়েক দফা নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরের নাম সুমন (১৭)। সুমনের স্বজনদের অভিযোগ, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে ও ঘুষ না দেওয়ায় তার ওপর ৩ এপ্রিল বেতাগী থানায় নির্যাতন চালানো হয়েছে। সুমনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে গত শনিবার জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সুমন বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আবু তালেবের ছেলে। বর্তমানে সে বরগুনা জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন।রিয়াজুল ইসলাম দাবি করেন, সুমন একটি খারাপ ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অনেক অভিযোগ রয়েছে। সুমনের ওপর নির্যাতন চালানো হয়নি।