এসইউতে ভর্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) চলছে ভর্তি মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসইউতে ভর্তিসংক্রান্ত তথ্য জানা যাবে। ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
গত ৫ জানুয়ারি গ্রিন রোডের সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১০ দিনব্যাপী এই ভর্তি মেলা শুরু হয়৷ মেলা চলাকালে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা এবং মানবিক অনুষদের সব বিভাগে ভর্তি ফিতে ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে টিউশন ফির ওপর ৪০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত
ছাড় দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এই ছাড় দেওয়া হয়। বিজ্ঞপ্তি