এসইউবির আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা গত শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ‘এসইউবি ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ২০১৬’ শিরোনামে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০ দলের ৩০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার গণি চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এস এম এ ফায়েজ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এ এ কে এম লুৎফুজ্জামান, রেজিস্ট্রার এ ওয়াই এম একরামুদ্দৌলাহ, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে সাশট্ রন-ও, বুয়েট রায়ো এবং এনএসইউ বাগলাভারস। বিজ্ঞপ্তি।