এসইসির ক্ষমতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ক্ষমতা বাড়ছে। পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে মন্ত্রিসভা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইন ২০১২-এর (সংশোধনী) চূড়ান্ত খসড়ার অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসস ও ইউএনবির।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেইন ভূঁইয়া জানান, প্রস্তাবিত আইনে এসইসির বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং সদস্যদের জন্য গোপনীয়তার বিধান রাখা হয়েছে। এতে কোনো গোপন তথ্য ফাঁস করলে ওই কর্মকর্তাদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, লেনদেন বন্ধের জন্য কমিশনের বর্তমান ক্ষমতা ১৪ দিনের পরিবর্তে ৩০ দিন করা হয়েছে। এই আইনে বাংলাদেশ ব্যাংককে জানিয়ে কমিশনকে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়েছে।মোশাররফ হোসেইন বলেন, কমিশনের বিদ্যমান ১৯৯৩ সালের আইন সময়োপযোগী করার জন্যও এই চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়। এতে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে।সংশোধনীতে কমিশনকে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে শেয়ার (সিকিউরিটিজ) লেনদেনের তথ্য ও অন্যান্য রেকর্ড সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়েছে। এতে এসইসি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করলে জরিমানার ১৫ শতাংশ জমা দিয়ে আপিল করার বিধান রাখা হয়েছে।এ ছাড়া মন্ত্রিসভা পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ‘দ্য এক্সচেঞ্জেস (ডিমিউচুয়ালাইজেশন) অ্যাক্ট, ২০১২’-এর খসড়া অনুমোদন করে। প্রস্তাবিত আইন স্টক এক্সচেঞ্জগুলোর ব্যবস্থাপনাকে তাদের মালিকানা থেকে আলাদা করবে।মন্ত্রিপরিষদ সচিব জানান, এ ছাড়া মন্ত্রিসভা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ সালের ১১ অক্টোবর পর্যন্ত দুই বছর মেয়াদ বাড়িয়ে খসড়া ‘স্পিডি সাপ্লাই অব পাওয়ার অ্যান্ড এনার্জি (স্পেশাল প্রভিসন) সংশোধনী আইন ২০১২ চূড়ান্ত অনুমোদন করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন দুই লাখ ৮০ হাজার কিলোমিটার সড়ক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন ২২ হাজার কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের জন্য মন্ত্রিসভা খসড়া ‘রোড ফান্ড বোর্ড অ্যাক্ট, ২০১২’-এর মূলনীতি অনুমোদন করা হয়েছে।