প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা আগামী শুক্রবার থেকে শুরু হবে। জামালপুরের এসএমই ফাউন্ডেশন এর আয়োজন করছে। গতকাল বুধবার জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। জামালপুর সার্কিট হাউসে এ সংবাদ সম্মেলন হয়। এতে জেলা প্রশাসক বলেন, জামালপুর অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে পাটজাত, চামড়াজাত, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্র্যাফটস, কৃষি প্রক্রিয়াজাত, গৃহস্থালি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য খাতের স্বদেশি পণ্য সামগ্রীর ৫০টি স্টল থাকবে।