এসএমই ফাউন্ডেশন-এমটিবি চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামানতবিহীন সিঙ্গেল ডিজিট ঋণ-সুবিধা প্রসারিত করতে এসএমই ফাউন্ডেশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টারের সহযোগিতায় তরুণ উদ্যোক্তাদের সুবিধা দেওয়ার জন্য এমটিবিকে তহবিল সরবারহ করবে এসএমই ফাউন্ডেশন। চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।