প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যমেলা গতকাল রোববার শেষ হয়েছে। এসএমই ফাউন্ডেশন জেলা পরিষদের সামনে কালেক্টরেট প্রাঙ্গণে ১৩ এপ্রিল এই মেলা শুরু করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উৎপাদিত পণ্যগুলো মানুষের কাছে তুলে ধরা এবং এসব পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোসহ সামগ্রিকভাবে এসএমই খাতকে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় খুলনা ও বরিশাল বিভাগের ৫১টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পাটজাত পণ্য, হ্যান্ডিক্র্যাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, মাশরুম, মধু, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, গৃহস্থালি পণ্য প্রদর্শন ও বিক্রি করেছে।