এসএমই মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই মেলা গতকাল শুক্রবার শুরু হয়েছে। বিকেল চারটার দিকে ঝালকাঠি শিশুপার্কে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ। আঞ্চলিক এসএমই মেলায় ৩০টি স্টলে বরিশাল অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা অংশ নিয়ে তাঁদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন করছেন।