প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে ‘নব বিশ্ব নব গান গাইবে আবার সাম্য, অসাম্প্রদায়িকতার গান’ এই স্লোগানে শুরু হয়েছে এসএসজি নবম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সুপারস্টার গ্রুপের হেড অব এইচ আর খোন্দকার গোলাম আজম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরিফুর রহমান, এসডিএফের চিফ কো-অর্ডিনেটর মো. আল মামুন, ক্লাবের প্রেসিডেন্ট ও টুর্নামেন্ট ডিরেক্টর মিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি