এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মার্চ। গতকাল বুধবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান গতকাল পরীক্ষার সময়সূচি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে জানান।
গত কয়েক বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে কয়েক দিন পেছানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।