প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মার্চ।
গতকাল রোববার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সময়সূচি অনুযায়ী এবারে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে বহুনির্বাচনী, সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।