এসএসসি পরীক্ষার জন্য হরতাল অবরোধ প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ দলের হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরীক্ষার্থীরা। নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য তারা এ দাবি জানায়।
গতকাল বেলা একটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এসএসসি পরীক্ষার্থীরা। মিছিলটি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সড়কের ওপর বসে পড়ে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আখতার হোসেন।
তালহা জোবায়ের নামে এক এসএসসি পরীক্ষার্থী বলে, ‘পরীক্ষার সময় হরতাল-অবরোধ থাকলে পরীক্ষা আয়োজনের ওপর প্রভাব পড়ে। কর্তৃপক্ষ পরীক্ষা পেছাতে বাধ্য হয়। এ কারণে শিক্ষার্থীরাও পরীক্ষার প্রস্তুতি নিতে পারে না।