এসএসসি পরীক্ষার জন্য হরতাল প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করার লক্ষ্যে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
ছাত্র শিক্ষক অভিভাবক পরিষদের উদ্যোগে নীলফামারী শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এই সময় মোস্তফা জামাল নামের এক অভিভাবক বলেন, ‘রাজনীতি আমাদের ভাত-কাপড়ের নিশ্চয়তা দেবে, এটাই নিয়ম। তা না করে আমাদের আগুন দিচ্ছে। আজকে আমাদের সন্তানেরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ দেশের মানুষ এখন হরতাল-অবরোধ মানে না বলে তাদের পেট্রলবোমা মেরে ভয় দেখানো হচ্ছে।’
শেষে ছাত্র শিক্ষক অভিভাবক পরিষদের আহ্বায়ক মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে সমাবেশ হয়।