এসএসসি পরীক্ষার্থী সুরাইয়া আক্তারের দুটি কিডনিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফরম পূরণ করেও এবারের এসএসসি পরীক্ষা না দিতে পারা সুরাইয়া আক্তারের (১৬) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে ভারতে তার চিকিৎসা করাতে ১৪ লাখ টাকা খরচ হয়ে গেছে। সুস্থ হতে আরও অনেক টাকার প্রয়োজন।
সুরাইয়ার বাবা মো. হাফিজুর রহমান খুলনার ফুলতলা আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক। মেয়ের চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে তিনি প্রায় সর্বস্বান্ত হয়ে গেছেন। এখনো প্রয়োজন কয়েক লাখ টাকার। এ অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সহায়তা পাঠানো যাবে এই হিসাব নম্বরে। মো. হাফিজুর রহমান, হিসাব নম্বর-২৪৭১৯, ইসলামী ব্যাংক, নওয়াপাড়া শাখা, যশোর। বিজ্ঞপ্তি।