এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণ করে এর ভিডিও ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে।
মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার দুপুরে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং তথ্যপ্রযুক্তি আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা করেছেন। এর মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝিকরগাছার বাউসা গ্রামের ইমরান হোসেন (২০) ও আছির হোসেন (২২)। অপর দুজন পলাতক বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা চলার সময় গত ২০ মার্চ রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে এলে ওত পেতে থাকা পাশের বাড়ির সুমন ও তাঁর তিন বন্ধু মেয়েটিকে ধরে সুমনের ঘরে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ ও এর চিত্র মুঠোফোনে ধারণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। গত রোববার সুমন ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন।সুমন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
ঝিকরগাছা থানার ওসি সৈয়দ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন ও অপর যুবক পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।