এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে রাহাত মিয়া ও অনার মিয়া নামের দুজন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে পৌর এলাকার পশ্চিম দত্তপাড়ায় (বেপারীপাড়া) সন্দেহজনকভাবে তাদের তল্লাশি চালিয়ে একটি শর্টগান উদ্ধার করা হয়। আটক দুজন হলো পশ্চিম দত্তপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে রাহাত মিয়া (১৪) ও সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর গ্রামের অনার মিয়া (১৬)। সে বাখননগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী পৌরসভার দত্তপাড়া এলাকায় সদর মডেল থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক ও আজিজুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। তখন একটি রিকশায় রাহাত ও অনার শহরের চৌয়ালা এলাকায় পৌর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো একটি শর্টগান উদ্ধার করা হয়। নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, দুপুরের দিকে চৌয়ালার পৌর বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।