এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট থেকে গতকাল মঙ্গলবার আবু তালেব (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু তালেব আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। আবু তালেবের বাবার নাম মোস্তাক আহমেদ। বংশালের মালিটোলা এলাকার ৫৭ নম্বর বাড়িতে ভাড়া থাকে আবু তালেবের পরিবার।পরিবার ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত থেকে আবু তালেব নিখোঁজ ছিল। এ ঘটনায় পরদিন তার বড় ভাই রুবেল আহমেদ রাজধানীর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, আবু তালেবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাকে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়।