এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করেছে স্থানীয় এক যুবক। গত রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার তমরদ্দি বাজারসংলগ্ন রাস্তায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৩০ গজ দূরে একটি দোকানে মোবাইল ফোনসেটে চার্জ দিতে যাওয়ার পথে জাবের (২৫) নামের এক যুবক ওই পরীক্ষার্থীর (১৬) ওড়না ধরে টান দেয়। এরপর জাবের ওই ছাত্রীকে জাপটে ধরলে ধস্তাধস্তি হয়। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের বাড়িঘরের নারীরা ও বাজারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। জাবের এলাকার এক প্রভাবশালী ব্যক্তির ছেলে। রোববার রাতেই ওই ছাত্রীর ভাই জাবেরের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেন।ওই পরীক্ষার্থী অভিযোগ করেন, স্কুলে যাওয়া-আসার পথে জাবের তাকে প্রায়ই উত্ত্যক্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা হাতিয়া থানার এসআই নুরুল আমিন সোমবার জানান, পুলিশ আসামি জাবেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ওই পরীক্ষার্থীর ভাই সোমবার জানান, মামলা করায় জাবেরের পক্ষ থেকে তাঁদের পরিবারকে হুমকি এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।