এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ গ্রুপের তৃতীয় বর্ষপূর্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সালের ১৪ মে যাত্রা শুরু করেছিল ফেসবুকভিত্তিক সংগঠন ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’। ৫০ হাজার বন্ধুর এই গ্রুপের আজ তৃতীয় বর্ষপূর্তি। ছবি: সংগৃহীত
২০১৭ সালের ১৪ মে যাত্রা শুরু করেছিল ফেসবুকভিত্তিক সংগঠন ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’। ৫০ হাজার বন্ধুর এই গ্রুপের আজ তৃতীয় বর্ষপূর্তি। ছবি: সংগৃহীত

‘বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ এই স্লোগান নিয়ে ২০১৭ সালের ১৪ মে যাত্রা শুরু করেছিল ফেসবুকভিত্তিক সংগঠন ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’। আজ প্রায় ৫০ হাজার বন্ধুর এই গ্রুপের তৃতীয় বর্ষপূর্তি।

গত তিন বছরে এই গ্রুপের সদস্যদের চিকিৎসাসেবায় আর্থিক সহযোগিতা, রক্তদান, চাকরিসহ বিভিন্নভাবে দেশে ও বিদেশে থাকা বন্ধুদের পাশে দাঁড়িয়েছে এই গ্রুপের বন্ধুরা।

দেশের দুর্যোগে ও অসহায় দুস্থ মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এই গ্রুপটি। প্রতিবছর শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ, সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পালন করেছে।

বর্তমানে করোনা পরিস্থিতিতে এই গ্রুপ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। গরিব মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাবার বিতরণ, শিশুখাদ্য বিতরণ, চিকিৎসক বন্ধুদের নিয়ে গ্রুপের পেজ থেকে প্রতিদিন সদস্য ও সদস্য ছাড়াও উন্মুক্ত লাইভে চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হয়। এই লকডাউনের মধ্যে ঘরে বসে গ্রুপের সদস্যদের দ্রুত চিকিৎসাসেবা পেতে বিভিন্ন বিভাগের ২২ জন চিকিৎসক বন্ধুকে নিয়ে হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে।

গ্রুপের সদস্যদের চিকিৎসাসেবায় আর্থিক সহযোগিতা, রক্তদান, চাকরিসহ বিভিন্নভাবে দেশে ও বিদেশে থাকা বন্ধুদের পাশে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত
গ্রুপের সদস্যদের চিকিৎসাসেবায় আর্থিক সহযোগিতা, রক্তদান, চাকরিসহ বিভিন্নভাবে দেশে ও বিদেশে থাকা বন্ধুদের পাশে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত

গ্রুপের অ্যাডমিন মুহিত রহমান চৌধুরী গ্রুপের সব বন্ধুকে তৃতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে গ্রুপের বন্ধুদের কল্যাণে স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। ইনশা আল্লাহ এ বছরের মধ্যেই বন্ধুদের কল্যাণে স্থায়ী কিছু করতে পারব। দেশের যেকোনো দুর্যোগে আমরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।’