এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ফেসবুক গ্রুপের ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের প্রায় ২৬০ জন সাবেক শিক্ষার্থী ইফতার ও মিলনমেলায় অংশ নেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের প্রায় ২৬০ জন সাবেক শিক্ষার্থী ইফতার ও মিলনমেলায় অংশ নেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সারা দেশের এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মে) ঢাকা ইউনিভার্সিটির কারাস ক্যাফেটেরিয়াতে এ ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ফেসবুক গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন সাবেক শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সঙ্গে দেখা করার জন্য। ভালো কিছু করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক বলে সবাই মনে করছেন।

এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কারাস ক্যাফেটেরিয়াতে। ছবি: ফেসবুক থেকে নেওয়া
এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কারাস ক্যাফেটেরিয়াতে। ছবি: ফেসবুক থেকে নেওয়া



১৯৯৮ এবং ২০০০ সালে যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছিলেন তাদের নিয়ে গঠনমূলক কিছু করার উদ্দেশে এই গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। এ শুরুটা মো. মুশফিকুল ইসলামের হাত ধরে। শুরুতে সদস্য সংখ্যা কম থাকলেও এখন গ্রুপের সদস্য ৮ হাজারের বেশি। এ গ্রুপের সবাই দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। গ্রুপের ৯০ শতাংশ সদস্যই ব্যক্তিগতভাবে কেউ কাউকে না চিনলেও দীর্ঘদিন ধরে সবাই সক্রিয় এবং সবার মধ্যে আন্তরিকতার কোনোও অভাব নেই। এরই বহি: প্রকাশ এই মিলন মেলা।

এই গ্রুপ হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোনো ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে বলে গ্রুপের উদ্যোক্তাসহ অ্যাডমিনরা স্বপ্ন দেখছেন। বর্তমানে গ্রুপে মুশফিকুল ইসলাম, ফারুক উজ জামান, আশরাফ রিমন, নাদিয়া নিতু, মঞ্জুর-এ-মাওলাসহ ৭ জন অ্যাডমিন রয়েছেন। এরা গ্রুপের বিভিন্ন দিক নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও গ্রুপ অ্যাডমিনরা জানিয়েছেন। গ্রুপের ফেসবুক লিংক