এসএসসিতে বোর্ড সেরাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে কুমিল্লা জিলা স্কুল প্রথম হয়েছে। একই সঙ্গে সারা দেশে পঞ্চম স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় তাঁদের সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ।গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের শহীদ আবু জাহিদ মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে ওই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও কুমিল্লা জিলা স্কুলের ৬২ ব্যাচের শিক্ষার্থী আপেল মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও দুই সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং আবদুল ওহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কৃতী শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর বাংলাদেশ গড়বে। তাদের নেতৃত্বে দেশে সুনাগরিক গড়ে উঠবে।’পরে শিল্পী আপেল মাহমুদ ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’ এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’—মুক্তিযুদ্ধের গান দুটি পরিবেশন করেন।অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৩১৭ জনকে মেডেল এবং ৬৪ জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ বছর ওই বিদ্যালয় থেকে ৩৮১ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়।