প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ বুধবার অনুষ্ঠেয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। অন্যদিকে ৩ ও ৪ মার্চের স্থগিত করা এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ মার্চের পরীক্ষা ২০ মার্চ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং ৪ মার্চের পরীক্ষা ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।