এসএসসির পুনর্নিরীক্ষণের জিপিএ-৫ পেল ১০৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ শনিবার প্রকাশ করা হয়েছে। সবগুলো বোর্ড আলাদাভাবে এই ফল প্রকাশ করেছে। শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেই নতুন করে ১০৫ জন জিপিএ-৫ পেয়েছে। আর অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ৯০ জন। ফল পরিবর্তন হয়েছে ৬৬৫ জনের।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, ঢাকা বোর্ডে এবার মোট ৩২ হাজার ৩২৬ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের আগামীকাল রোববার একাদশ শ্রেণির ভর্তির জন্য আবেদন করতে হবে। অন্যদের মতো তাদেরও অনলাইনে ও খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হবে। কালই শেষ হচ্ছে ভর্তির আবেদন। ২৫ জুন কারা কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে তার তালিকা প্রকাশ করা হবে।