এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৬৭৭৮, বহিষ্কার ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে আজ রোববার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে অনুস্থিত ছিল ছয় হাজার ৭৭৮ জন ও বহিষ্কার হয়েছে নয়জন পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৮৭৬, রাজশাহীতে ৩৩৭, কুমিল্লায় ৬০২, চট্টগ্রামে ৩১৮, যশোরে ৪৪২, সিলেটে ১৯৭, বরিশালে ২১২, দিনাজপুরে ৩৪২, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই হাজার ৪০০ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এক হাজার ৫২ জন।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে যশোর বোর্ডে একজন, মাদ্রাসা বোর্ডে দুইজন এবং কারিগরি বোর্ডে ছয়জন পরীক্ষার্থী রয়েছে।
এদিকে পরীক্ষা দেখতে আজ রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।