এসএসসির ফল প্রকাশ ১৭ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ১৭ মে প্রকাশ করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে৷
১৭ ও ১৮ মে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল৷ এর মধ্যে ১৭ মে ফলাফল প্রকাশের বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷