এসএসসির ফল ১৭ অথবা ১৮ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১৭ বা ১৮ মে প্রকাশ করা হবে।
এই দুই তারিখের যেকোনো একদিন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের অনুমতি চেয়ে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত দুটি তারিখের মধ্যে প্রধানমন্ত্রী যেটির ব্যাপারে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।