এসএসসির মতলব-৩ কেন্দ্র স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জেলা প্রশাসন মাধ্যমিকের (এসএসসি) চাঁদপুরের মতলব-৩ বদরপুর আকবর আলী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করেছে। শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন অবশিষ্ট পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে ওই কেন্দ্রটি বাতিল করে তা বাগান বাড়ি আইডিয়াল একাডেমিতে স্থানান্তর করতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। মতলব উত্তরের ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষকদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কেন্দ্র পরিবর্তন করা হলো। মঙ্গলবার (আজ) থেকে মতলব উত্তর উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক এসএসসি পরীক্ষার্থী বাগান বাড়িকেন্দ্রে বাকি পরীক্ষা দেবে।৩ ফেব্রুয়ারি এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় উপজেলার বদরপুর আকবর আলী খান উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের ১০ নম্বর কক্ষের দায়িত্বে থাকা ধনাগোদা তালতলী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রফিকুল ইসলাম কাউকে নকল করতে দেননি। এ ছাড়া বদরপুর আকবর আলী খান উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীসহ ওই কক্ষের কয়েকজন পরীক্ষার্থী তাঁর কাছে নির্ধারিত সময়ের পর লিখতে চেয়েও পায়নি। পরীক্ষা শেষে বের হওয়ার পথে ওই ছাত্রীর বাবা ও ভাইয়ের নেতৃত্বে আট-দশজন দুর্বৃত্ত ওই শিক্ষকের ডান পা ভেঙে দেয়।