এসএসসির হল থেকে ৭৬ মুঠোফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে এসএসসি পরীক্ষা চলাকালে তিনটি কেন্দ্র থেকে ৭৬টি মুঠোফোন জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নির্বাহী হাকিম অভিযান চালিয়ে মুঠোফোনগুলো জব্দ করেন। পরীক্ষাকেন্দ্র সূত্র জানায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে পরীক্ষা চলাকালে তিনটি কেন্দ্রে বেশ কিছু পরীক্ষার্থী মুঠোফোন নিয়ে প্রবেশ করে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কেন্দ্রে অভিযান চালান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়, লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে মুঠোফোনগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্রে মুঠোফোন ব্যবহার নিষেধ। তার পরও পরীক্ষার্থীরা মুঠোফোন নিয়ে হলে প্রবেশ করায় জব্দ করা হয়। এগুলো থানা হেফাজতে দেওয়া হয়েছে।