প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের ১৩৪টি দেশের সঙ্গে একযোগে বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার এসওএস আন্তর্জাতিক শিশুপল্লি দিবস পালিত হয়েছে। বগুড়ার বারপুরে এসওএস শিশুপল্লি এবং এসওএস হারম্যান মেইনার কলেজ প্রতিষ্ঠার পর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে। এবার দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি, বিতর্ক, খেলাধুলা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়ার জেলা ও দায়রা জজ এ এম সাঈদ। বক্তব্য দেন ছিদ্দিকুর রহমান, মমতাজ উদ্দিন প্রমুখ।