এসডিজি অর্জনে সহায়তা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনেসকোর নির্বাহী বোর্ডের ১৯৭তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই সহায়তা চেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি ইউনেসকোর নির্বাহী বোর্ডের ভাইস চেয়ারম্যান।
জনপ্রশাসন সচিব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনেসকোর অঙ্গীকারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।