এসডিজি নজরদারিতে সাংবাদিক মোর্চা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ মিডিয়া নেটওয়ার্ক অন এসডিজিস (বিএমএনএস) নামে একটি মোর্চা আত্মপ্রকাশ করেছে। ডেইলি অবজারভার-এর সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসানকে আহ্বায়ক ও বার্তা সংস্থা ইউএনবির প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই মোর্চা গতকাল শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বিএমএনএসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসডিজির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ, গবেষণা, প্রতিবেদন তৈরি করা এই মোর্চার উদ্দেশ্য। এ জন্য তারা গণমাধ্যমের সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে। এসডিজির লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ে অর্জনে মোর্চাটি সরকারকে সহযোগিতা করবে। মোর্চাকে এগিয়ে নেওয়ার জন্য ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।