এসপি হারুনকে প্রত্যাহারের আদেশ প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দিনের মাথায় পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ইউপি নির্বাচনের প্রচারণা চলার সময় গুরুতর অনিয়মের অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন তাঁকে প্রত্যাহারের আদেশ জারি করে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে গতকাল মঙ্গলবার জারি করা আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে ২০১৬ সালে গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ আদেশ কার্যকর করা হবে।
গত ২১ এপ্রিল হারুন অর রশীদকে গাজীপুরের এসপির দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ওই দিন অনিয়মের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া থানার ওসি রকিবুল হক ও শ্রীপুরের ওসি মো. আসাদুল হককেও প্রত্যাহার করা হয়।
এসপি হারুন অর রশীদ এ আদেশের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সুরাইয়া পারভীন শেলী।