এসপিকে ঘুষ দিতে এসে দুজন গ্রেপ্তার
ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে মামলা থেকে বাঁচানোর জন্য বগুড়ার পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দিতে এসে মাদ্রাসাশিক্ষকসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসপির কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মো. মোজামেঞ্চল হক ও জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়া গ্রামের আশরাফ আলী। মোজামেঞ্চল বগুড়া সদর উপজেলার শাঁখারিয়ার এবং আশরাফ কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ জেলাজুড়ে সহিংসতার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মমতাজ উদ্দিন বগুড়া সদর থানায় জামায়াত-শিবিরের ১০৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয় শ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। মামলায় ৭৮ নম্বর আসামি করা হয় বগুড়া জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাহমুদুর রহমানকে। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসপি মো. মোজামেঞ্চল হক জানান, মোজাম্মেল ও আশরাফ গত রোববার তাঁর সঙ্গে দেখা করে আসামি মাহমুদুর রহমান নির্দোষ বলে দাবি করেন। সহিংসতার দিন আসামি শহরের একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি ছিলেন দাবি করে তাঁর সপক্ষে কিছু কাগজপত্রও তাঁরা দাখিল করেন। তাঁদের বক্তব্য শোনার পর কাগজপত্রগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠানো হয়।এসপি বলেন, গতকাল দুপুরের দিকে একই বিষয়ে কথা বলতে ওই দুই ব্যক্তি আবারও তাঁর কার্যালয়ে আসেন। এ সময় তাঁদের জানানো হয়, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। নির্দোষ প্রমাণিত হলে মাহমুদুর রহমানকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হবে। যাওয়ার সময় তাঁরা একটি খাম বাড়িয়ে দেন। কী আছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এতে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা আছে।’ সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আশরাফ আলী সাংবাদিকদের বলেন, ‘মাহমুদুর রহমান কাজি সমিতির নেতা। সেই সুবাদেই তাঁর সঙ্গে পরিচয়। খামের ভেতর ১০ হাজার টাকা দিয়ে তা এসপিকে দেওয়ার জন্য মাহমুদুর তাঁদের পাঠিয়েছিলেন।’গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।