এসপির বাসভবনে ককটেল নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহমেদের বাসভবন লক্ষ্য করে গত রাতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।পুলিশ সূত্র জানায়, রাত পৌনে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক শহরের অকট্রয় মোড়সংলগ্ন এসপির বাসভবনের সামনে এসে থামেন। তাঁরা বাসা লক্ষ্য করে তিনি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। এতে দোতলার একটি জানালার কাচ ভেঙে যায়। সদর থানার ওসি বজলুর রশিদ জানান, অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।