প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি কেউ ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স বা ব্যালট পেপার ছিনতাইয়ের চিন্তাভাবনা করে থাকেন, তাহলে তাঁরা যেন আত্মীয়স্বজনের কাছ থেকে শেষ বিদায় নিয়ে এ কাজে নামেন। পুলিশ যদি একবার ওই সব ব্যক্তিকে ছুঁতে পারে, তাহলে তাঁদের ছত্রিশ ঘা হবে। কথাগুলো বলেছেন ময়মনসিংহের এসপি মঈনুল হক। গতকাল শনিবার নান্দাইল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য দেন এসপি। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী। এতে অন্যদের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান, র্যা বের এএসপি শামীম আরা বেগম, আনসার অ্যাডজুট্যান্ট জিন্নাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।