এসবি প্রধান মনিরুলের মায়ের মৃত্যু, আইজিপির শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালিমা বেগম

পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলামের মা হালিমা বেগম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত রোগে আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। হালিমা বেগমের এক ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছে।

মরহুমার জানাজা আজ তাঁর নিজ বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মনিরুল ইসলামের মায়ের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।