প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক সম্প্রতি প্লাসিড এক্সপ্রেসের রেমিট্যান্স সেবা চালু করেছে। ৪৪টি শাখা থেকে প্লাসিড রেমিট্যান্স সেবা নিতে পারবেন এর গ্রাহকেরা। গতকাল এ সেবাটি যৌথভাবে উদ্বোধন করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমেদ, এসবিএসি ব্যাংকের এসইভিপি ও আইডি বিভাগের প্রধান হারুন-অর-রশীদ এবং প্লাসিড এক্সপ্রেসের পরিচালক ও সিএফও হারুন-উর-রশীদ। উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের আইডি বিভাগের ডেপুটি হেড মেজবাউল হাসান, এভিপি মো. মাজহারুল হাসান, রেমিট্যান্স প্রধান এ বি এম সোহেল পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি।