প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। পর্ষদের সদস্য ও ভাইস চেয়ারম্যান তালুকদার আবদুল খালেক, সদস্য আবদুল কাদির মোল্লা, মাখসুদুর রহমান, মোখলেছুর রহমান, এম মোয়াজ্জেম হোসেন, আবু জাফর মোহাম্মদ সফিউদ্দিন, মো. আমজাদ হোসেন, মো. আবুল হোসেন, হাফিজুর রহমান, মোহাম্মদ মহাসিন, আনোয়ার হোসেন,
সাখাওয়াত হোসেন, মৃণাল কান্তি দেবনাথ, মোহাম্মদ নাওয়াজ, মফিজুর রহমান পাটোয়ারীসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।