এসরাজশিল্পী জহির খাঁ স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসরাজশিল্পী ও তারসানাইশিল্পী জহির খাঁ স্মরণে গতকাল রোববার বিকেলে সভা হয়েছে। তিনি ওস্তাদ মোজাম্মেল হোসেনের অন্যতম শিষ্য এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের বাবা। ওস্তাদ মোজাম্মেল হক স্মৃতি সংসদ রাজশাহী নগরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি রুহুল আমিন প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওস্তাদ বজলার রহমান, লেখক-সাংবাদিক প্রশান্ত সাহা, নাট্যকার আবদুর রশিদ, সাংবাদিক হাসান মিল্লাত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক ওস্তাদ রবিউল হোসেন।