প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১৯ বছর আগে গোয়েন্দা হেফাজতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রেজা রুবেলের মৃত্যুর ঘটনায় করা মামলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের তখনকার সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনের খালাসের রায় এবং উপপরিদর্শক (এসআই) হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রয়েছে।
আকরামকে খালাসে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। যাবজ্জীবন কারাদণ্ড বহালের বিরুদ্ধে হায়াতুলের করা আপিলও খারিজ হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
১৯৯৮ সালের ২৩ জুলাই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল রুবেলকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় ওই দিন রাতে রুবেলের মৃত্যু হয়।