এসি খুলে নিলেন এক জনপ্রতিনিধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তাঁর কার্যালয় থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে ফেলেছেন। শ্রমিক নিয়োগ করে ২১ সেপ্টেম্বর এটি খুলে ফেলা হয়। আবুল কালাম আজাদ বলেন, ‘ব্যক্তিগত টাকা দিয়ে নিজ কার্যালয়ে এসি লাগিয়েছিলাম। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় এসি খুলে ফেলা হয়েছে।’ এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘উন্নয়নের টাকায় জনপ্রতিনিধির কার্যালয়ে শীতাতপ যন্ত্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।