এসি পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলক্ষেতে একটি নির্মাণাধীন ভবন থেকে গায়ের ওপর শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) পড়ে এক শ্রমিক মারা গেছেন। ওই শ্রমিকের নাম নজরুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি চাঁদপুরের মতলবে। খিলক্ষেত থানার উপপরিদর্শক মনির হাসান প্রথম আলোকে বলেন, নিকুঞ্জ ২-এর খ/৫৩ নম্বর বাসাটিতে বিকেলে ঘটনাটি ঘটেছে। নির্মাণাধীন ওই বাসার পাঁচতলা ভবন থেকে ক্রেনে করে এসি নামানো হচ্ছিল। নজরুল নিচে দাঁড়ানো ছিলেন। এ সময় ক্রেনের চেইন ছিঁড়ে এসি তাঁর গায়ের ওপর পড়ে। তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন।