এসি বাস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ-ঢাকা পথে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘ঢাকা লাইন’ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসক বিল্লাল হোসেন এর উদ্বোধন করেন। এ সময় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সী, মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল সেখ প্রমুখ উপস্থিত ছিলেন। মো. মনিরুজ্জামান বলেন, এখন থেকে সিরাজগঞ্জ-ঢাকা এই রুটে দুটি এসি বাস চলবে। ৪০ আসনের এ বাসে ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা থাকবে।