এসি মেরামতকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় তানভীর রহমান (২০) নামের এক শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতকর্মীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। তানভীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রিয়াজুল রহমানের ছেলে। নিহত তানভীরের সহকর্মী মনির হোসেন সাংবাদিকদের জানান, গুলশান-১ নম্বর গোলচত্বরে তায়াম টাওয়ারের ১৩ তলায় এসি বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তানভীর। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।