এসি রবিউলকে মরণোত্তর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ৩০তম ব্যাচের ১৬ বছর পূর্তি অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
রবিউলের পরিবারের পক্ষে তাঁর মা করিমুননেছা ও স্ত্রী উম্মে সালমা সম্মাননা স্মারক গ্রহণ করেন। রবিউল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থাকতেন আল-বেরুনী হলে।
রবিউলের সহপাঠী মো. শামসুল আলম বলেন, ‘দেশের জন্য রবিউল যে আত্মত্যাগ করেছে এর স্বীকৃতস্বরূপ আমাদের পক্ষ থেকে এই মরণোত্তর সম্মাননা প্রদান করা হলো।’